স্বাদ বদল হোক লটে ভাপায়, রইল দারুণ রেসিপি

ছোট থেকে বড়, লটে মাছ পছন্দ নয় এমন ভোজনরসিক মানুষের সংখ্যা কম। লটে ভর্তা, লটে মাছের বড়া, লটে ফ্রাই তো খেয়েছেন, তবে কখনও কি লটে ভাপা ট্রাই করে দেখেছেন। ইলিশ, ভেটকি মাছের মতই এই লটে মাছ দিয়েও সহজেই বানিয়ে ফেলতে পারেন লটে ভাপা। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ:
লটে মাছ
পেঁয়াজ
কাঁচালঙ্কা
আদা বাটা
গোটা রসুন
হলুদ গুঁড়ো
নুন
সরষের তেল

কীভাবে বানাবেন?

প্রথমেই লটে মাছ ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এবার মাছের সঙ্গে নুন, তেল ও সব মশলা দিয়ে মাখিয়ে একটি টিফিন বক্স কিংবা কোনও মুখ বন্ধ পাত্রে দিয়ে দিন। প্রেশার কুকারের এক কাপ জল দিয়ে তার মধ্যে টিফিনবক্সটি বসিয়ে দিন। দুটো সিটি হলে গ্যাস বন্ধ করে দিন। প্রেসার কুকার ঠান্ডা হলে টিফিন বক্স বের করে নিন।

একটি পাত্রে পরিবেশন করুন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু লটে ভাপা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube