ছবি : সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : বন্দেমাতরম প্রসঙ্গে উত্তাল হলো সংসদের নিম্নকক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধলেন। লোকসভায় কংগ্রেসকে নিশানা করেন তিনি।
১৮৭৫ সালে প্রথম বন্দেমাতরম আত্মপ্রকাশ করে। পরে “আনন্দমঠ” উপন্যাসে সেটা অন্তর্ভুক্ত করা হয়। ১৮৯৬ সালে কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এটিকে গান হিসেবে পরিবেশন করেন। ১৯৩৭ সালে কংগ্রেসের অধিবেশনের প্রসঙ্গ টেনে সরব হলেন প্রধানমন্ত্রী। মুহম্মদ আলী জিন্নার মুসলিম লীগের অভিযোগে বন্দেমাতরমের কয়েকটি স্তবক বাদ দিয়েছিলেন নেহেরু, প্রধানমন্ত্রীর এই মন্তব্যেই রাজনৈতিক ভাবে অশান্ত হয়ে ওঠে সংসদ। পাল্টা প্রিয়াঙ্কা ও গৌরব গগৈরা। তাদের দাবি, বন্দেমাতরম কে প্রথম জাতীয় স্তোত্রের মর্যাদা দিয়েছে কংগ্রেস। পাল্টা প্রধানমন্ত্রী বন্দেমাতরমের ১০০ বছরের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে বিঁধলেন। মনে করিয়ে দিলেন বন্দেমাতরমের ১০০ বছরে দেশে কংগ্রেসের জরুরি অবস্থার কথা। প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ করে বিরোধী বেঞ্চ। কংগ্রেসের দাবি, দেশে স্বাধীনতার আন্দোলন করেছিল কংগ্রেস। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, তখন আরএসএস ও জনসংঘ ছিল না।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

