ছবি : মৃত সত্যজিৎ ঘোষের পিতা ভোলানাথ ঘোষ
নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : ভোলানাথ ঘোষের গাড়িকে বারংবার ধাক্কা মারা হয়। গাড়িতে ভোলানাথ ঘোষের সঙ্গে ছিলেন তার ছেলে সত্যজিৎ ঘোষ। পেছনে থাকা একটি ট্রাক তাদের গাড়ি লক্ষ্য করে বারংবার ধাক্কা মারতে থাকে, অভিযোগ ভোলানাথ ঘোষের। বুধবার বাসন্তী হাইওয়েতে এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ন্যাজাট থানায় মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। ঘাতক ট্রাকের মালিক সহ ৮ জনের বিরুদ্ধে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ট্রাকের ধাক্কায় ভোলাদের গাড়ি পড়ে নয়ানজুলিতে। মৃত্যু হয় ভোলা ঘোষের ছোটো ছেলে সত্যজিৎ ঘোষ ও শাহানুর মোল্লার। গত ১৪ ই অক্টোবর ট্রাকটি বিক্রি করা হয়েছিল। ১৪ ই অক্টোবর ট্রাকের পারমিট ফেল হয়। পারমিট ফেল করা ট্রাকের চালকের নাম আব্দুল আলিম মোল্লা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে ফরেনসিক টিম, নমুনা সংগ্রহ করেছে। বোয়ালমারী পেট্রোল পাম্পে রাখা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত লরি এবং ভোলানাথ ঘোষের গাড়িটিও। ভোলানাথ ঘোষের স্ত্রীর অভিযোগ, জেল থেকেই শাহজাহান তাদের পরিবারকে হুমকি দিত। তিনি আরো জানান, ভোলানাথ ঘোষের গাড়িকে বারবার ধাক্কা দেওয়া হচ্ছিলো। একটি প্রশ্ন ক্রমশ সন্দেহের দানা বাঁধছে, যে ট্রাকের পারমিট ও ফিটনেস ফেল সেই ট্রাক সন্দেশখালি সিঙ্গেল রোড থেকে কিভাবে বাসন্তী হাইওয়েতে উঠলো। শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর করা মামলায় সাক্ষী হিসেবে ছিলেন ভোলানাথ ঘোষ। তার গাড়িকেই এই ভাবে দুর্ঘটনার শিকার হতে হলো। এ নিয়েও সন্দেহের দানা বেঁধেছে। সিবিআই এর চিঠি আছে বলে বাড়িতে আসেন না আব্দুল আলিম মোল্লা। বুধবার দুপুর ৩টে নাগাদ তার নাম জড়ায় ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনার সাথে। জানা গিয়েছে, শাজাহান শেখ এর সঙ্গে ব্যবসায়িক সূত্রে আব্দুল আলিম মোল্লার সঙ্গেও পরিচয় ভোলা ঘোষের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

