‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা’, ভাইফোঁটা মানেই ভাই বোনের দিন। এই দিনে ভুরিভোজ তো অবশ্যই দরকার। ভাইয়ের পাতে কী কী পদ রাখবেন তা নিশ্চয়ই ভাবছেন। ভাইফোঁটার দুপুরে স্পেশাল মেনুর প্ল্যান করছেন? তাহলে বানিয়ে ফেলতে পারেন আচারি চিকেন।
উপকরণ
চিকেন
সরষের তেল
আদা-রসুন বাটা
টমেটো পিউরি
ভাজা জিরে-ধনে-মেথি গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
আমচুর পাউডার
আচারের তেল
টক দই
নুন
চিনি

প্রথমে একটি পাত্রে দই, আদা-রসুন বাটা দিয়ে চিকেন ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে ম্যারিনেট চিকেন দিয়ে নাড়াচাড়া করে নিন। এরপর একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো পিউরি, ভাজা জিরে-ধনে-মেথি গুঁড়ো দিয়ে মিনিট ২০ আবার নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। এরপর চিকেন থেকে তেল বেরিয়ে এলে আচারের তেল ও আমচুর দিয়ে দিতে হবে।
আচারি চিকেন পরিবেশনের আগে আমচুর মাখানো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিন। চিকেনের এই পদ দিয়েই ভাইফোঁটার মেনু জমে উঠুক।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

