আগামী দিনে ভারত সারা বিশ্বকে পথ দেখাবে, মাস্টারস্ট্রোক মোদীর

ছবি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : আগামী দিনে সারা বিশ্বকে পথ দেখতে চলেছে ভারত। জিএসটি নিয়ে একটি মার্কিন সংস্থার রিপোর্টে ভারতের অর্থনীতির ইতিবাচক দিক ফুটে উঠেছে। এমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন।

জিএসটি সংস্কারের ফলে বৃদ্ধি পেয়েছে দেশের জিডিপি। কার্যত কংগ্রেসকে নিশানা করেন তিনি। তিনি জানিয়ে দেন, আর্থিক বৃদ্ধিতে মডেল হচ্ছে ভারত। আগামীতে উন্নয়নে সারা বিশ্বকে পথ দেখাবে ভারত, এমনটাই প্রধানমন্ত্রী জানিয়েছেন।

মার্কিন সংস্থার এপ্রিল জুনের রিপোর্টে ছিল আর্থিক বৃদ্ধি ৭.৮%। তিন মাসের মাথায় সংশ্লিষ্ট সংস্থার রিপোর্ট বলছে আর্থিক বৃদ্ধি ৮.২%। এটি শুধু একটা সংখ্যা নয়, এটাই নির্দেশ করছে ভারতের সুদৃঢ় অর্থনীতিকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube