নিউজটাইম ওয়েবডেস্ক :
SIR নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই মর্মে ইলেকশন কমিশনের তরফে ১২ জন রোল অবজার্ভারকে পাঠানো হয়েছে রাজ্যে। এই SIR সংক্রান্ত বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখছেন। তাদের নেতৃত্বে রয়েছেন একজন বিশেষ রোল অবজার্ভার। পাশাপাশি আরো তিনজন অফিসারকে বাংলায় পাঠানো হয় এনুমারেশন ফর্মের টেকনিক্যাল বিষয়গুলি খতিয়ে দেখার জন্য।
কমিশনের এই সিদ্ধান্ত যে রাজ্য রাজনীতিকে তোলপাড় করেছে। পাশাপাশি কমিশনের তরফে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে SIR সংক্রান্ত। সেখানে জোড় দিয়ে বলা হয় ১১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত যে সময়সীমা তার মধ্যে ফর্ম জমার কাজ শেষ করতেই হবে। আরো বলা হয়, সোমবার পর্যন্ত যেসমস্ত ফর্মগুলি জমা পড়েছে সেগুলো মঙ্গলবার অ্যাপে আপলোড করতে হবে। এছাড়াও ৩ ডিসেম্বর থেকে জমা পড়া প্রত্যেকদিনের এনুমারেশন ফর্ম প্রত্যেকদিন আপলোড করতে হবে। ১১ ডিসেম্বরের মধ্যে সমস্ত ফর্ম জমা করতে হবে। তারপর ফর্ম জমা দিলে তা বাতিল বলে গণ্য হবে।
এপ্রসঙ্গে উল্লেখ্য, BLO রক্ষা কমিটির তরফে আন্দোলন চলছিলো। সময় বাড়ানো ও মৃত BLO দের পরিবারের ক্ষতিপূরণের দাবি করে। কমিশন সময় বাড়ালেও BLO দেড় একাংশের দাবি, অন্তত ৩ মাস সময় দরকার। এরই মধ্যে কমিশনের এই নোটিশ। আবারো যে BLO রক্ষা কমিটির বিক্ষোভ হবে না তা বলা যায়না।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

