ছবি : ইন্ডিগো বিমান
নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : ইন্ডিগো বিমানে বিপর্যয় নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কার্যত কেন্দ্রকে নিশানা করেন তিনি। কেন্দ্রের পরিকল্পনাহীনতায় এই বিপর্যয় বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
কংগ্রেস নেতা অধীর চৌধুরীও এবার সরব হলেন বহুদিন ধরে ইন্ডিগোর এই সমস্যা নিয়ে। তিনি যাত্রীদের কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন। সংসদে ইন্ডিগোর সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত, বলে তিনি দাবি করেন। গত কয়েকদিন ধরে ইন্ডিগোর চরম অব্যবস্থা সামনে আসছে। সময়ে পরিষেবা দেওয়া তো দূরস্থ, বাতিল হয়ে যাচ্ছে একের পর এক বিমান। কার্যত ভোগান্তির জেরে যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন সংস্থার প্রতি। এই দুর্ভোগের পেছনে কেন্দ্রকে দায়ী করেছেন মমতা ব্যানার্জি। ইন্ডিগোর এই সমস্যার পিছনে কেন্দ্রের ভ্রান্ত পরিকল্পনাকেই দায়ী করেন তিনি। সরকারের তরফে বিকল্প ব্যবস্থা না করার জন্য মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সংসদে আলোচনা হচ্ছে, এই বিমান পরিষেবার সমস্যার ব্যাপারেও সংসদে আলোচনা হওয়া উচিত, বলে মন্তব্য পিডিপি নেত্রীর মেহবুবা মুফতির। এ বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন।ইন্ডিগোর বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে। আগামী বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

