অগ্নিদগ্ধ গোয়ার এক নাইটক্লাব, মৃত অন্তত ২৫

ছবি : উত্তর গোয়ার আরাপোরার নাইটক্লাব

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : উত্তর গোয়ার এক নাইটক্লাবে শনিবার রাত্রে সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়। জখম বহু। জখমদের চিকিৎসার জন্য গোয়া মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধান মন্ত্রী। আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের।

সাধারণত ছুটির দিন এবং শনিবার ও রবিবার গোয়ার নাইটক্লাবগুলিতে ব্যাপক ভিড় হয়। সেই মতো উত্তর গোয়ার নৈশক্লাবটিতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। স্থানীয়দের পাশাপাশি দেশি, বিদেশী পর্যটকরাও ছিলেন। হঠাৎই সিলিন্ডার ফেটে আগুন ধরে গেলে ঘটনাটি ঘটে।  তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে জেনারেল ম্যানেজার ও মালিকের বিরুদ্ধে।

ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে করেন নরেন্দ্র মোদী । মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং জখমদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত । পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ।

উত্তর গোয়ার আরাপোরায় সমুদ্র সৈকতের কাছেই ছিল এই নৈশক্লাব। পুলিশ সূত্রে খবর, মৃত ২৫ জনের  মধ্যে ৪ জন পর্যটক। ১৪ জন নাইটক্লাবের কর্মী। আহত হয়েছেন ৫০ জন।  ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ার পুলিশ। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube