বহাল হাইকোর্টের নির্দেশ, ৩২ জন সেনাকর্মী নিরাপত্তার দায়িত্বে

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : বহুদিন পর আবারো শিরোনামে যাদবপুর। এবার বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্তৃপক্ষের তরফে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বর মুড়ে ফেলা হবে সিসিটিভি দিয়ে। পাশাপাশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে, বলেও জানা যাচ্ছে। স্বপ্নদ্বীপের মৃত্যুকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। কয়েকদিন আগেও বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীর সাথে অশালীন আচরণ করার অভিযোগ ওঠে কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। তা নিয়ে উপাচার্যের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়।

যাদবপুরের মেন ক্যাম্পাস ও সল্টলেক ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর মোট খরচ ৬৮ লক্ষ ৬২ হাজার ৬৬৩ টাকা ধার্য্য হয়েছে। রাজ্য সৈনিক বোর্ড থেকে নতুন করে নেওয়া হবে ৩২ জন নিরাপত্তা রক্ষীকে। তবে জানা যাচ্ছে, এক্সিকিউটিভ কাউন্সিল যাদবপুরের স্থানীয়দের নিরাপত্তা রক্ষী হিসেবে নিযুক্ত করবে। কলকাতা পুলিশের ডিসি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নজর রাখবে। সল্টলেকের কলেজ ও হোস্টেলে নিরাপত্তায় নজর রাখবে রাজ্য পুলিশ।
তবে হাইকোর্টের নির্দেশ ছিল ৩২ জন প্রাক্তন সেনাকর্মী যাদবপুরের নিরাপত্তায় থাকবে। সেই নির্দেশে মঙ্গলবার ৩২ জন প্রাক্তন সেনা কর্মীকে নিযুক্ত করা হলো নিরাপত্তার কাজে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube