নিউজটাইম ওয়েবডেস্ক : কুন্তলা রায় ডাউয়াগুরি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের খুনের ঘটনার পেছনে দলেরই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসছে। শনিবার কোচবিহারের ডোডেয়ার হাটে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় গুলিবিদ্ধ আরেক যুবক। মৃত যুবকের নাম সঞ্জীব রায় ওরফে অমর। তিনি কুন্তলা রায় ডাউয়াগুরি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।
ছেলের খুনের পেছনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল বলে দায়ী করছেন মৃত যুবকের বাবা। গ্রাম পঞ্চায়েত প্রধান ওরফে বাবা দাবি করছেন, তার ছেলের দলীয় পদোন্নতির চেষ্টা চলছিল কিছুদিন ধরেই। তিনি জানান, যখন তার ছেলে হাটে যাচ্ছিল সেই সময় তার মোবাইলে একটি ফোন এসেছিল। তিনি চাইছেন ফোনের কল লিস্ট চেক করে দেখা হোক যে, কে ফোন করেছিল অমরকে। অমর রায় খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে রবিবার ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, শনিবার হঠাৎকরেই হাট চলাকালীন প্রকাশ্যে গুলি চলতে থাকে। স্থানীয় সূত্রে খবর, কোচবিহারের ডোডেয়ার হাটে দুষ্কৃতীরা গুলি করেন সঞ্জীব ওরফে অমরকে। পর পর গুলি চালানো হয় তার ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রধানের ছেলের। যদিও কে বা কারা কী কারণে চালাল গুলি, তা এখনও স্পষ্ট নয়। ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

