রাজ্যে আরো ৫ বিশেষ অবজার্ভার, SIR নিয়ে উদ্বিগ্ন কমিশন

ছবি : ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিস

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : এবার রাজ্যে আসছেন আরো পাঁচজন বিশেষ রোল অবজার্ভার। আগেই রাজ্যে ১২ জন অবজারভার এসেছিলেন। পাশাপাশি এবার আরো পাঁচজনকে পাঠানো হলো পাঁচ ডিভিশনে। প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্বে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি আইএএস শ্রী কুমার রবিকান্ত সিং। মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি শ্রী নিরাজ কুমার বানসোদ (আইএএস) । বর্ধমান ডিভিশনের ক্ষেত্রে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি শ্রী কৃষ্ণ কুমার নিরালা (আইএএস)। মালদা ও জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্বে থাকছেন যথাক্রমে অর্থ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি শ্রী অলোক তিওয়ারি (আইএএস) ও গ্রামীণ উন্নয়ন বিভাগের জয়েন্ট সেক্রেটারি শ্রী পঙ্কজ যাদব (আইএএস)।

এপ্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যে দিনদিন মৃত ভোটার ভোটারের সংখ্যা বেড়েই চলেছে। মৃত ভোটারের সংখ্যা বর্তমানে ২৩ লক্ষ ৯০ হাজার ৫৬৫ জন। আন -কালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭৭৩ জন। এবার ডুপ্লিকেট ভোটার ধরতে তৎপর কমিশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠক রয়েছে।

ডুপ্লিকেট ভোটার ধরতে কমিশনের তরফে BLO অ্যাপে আনা হলো নতুন ফিচার, ‘ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন’। এই অপশানের মাধ্যমে একাধিক জায়গায় থাকা ভোটারদের তথ্য যাচাই করা যাবে।

তবে কমিশনের তরফে জানানো হয়েছে, ৯০% এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে। SIR প্রক্রিয়া নিয়ে বহু অভিযোগ উঠেছে। যার জেরে কমিশন বেশ উদ্বিগ্ন। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ করেছে কমিশন।
সোমবার কমিশনের দফতরে যে বৈঠক হবে সেখানে উপস্থিত থাকবেন ১২ জন রোল অবজার্ভার যারা আগেই বাংলায় এসেছিলেন। সেখানে BLO, ERO, AERO এইসমস্ত নির্বাচনী আধিকারিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube