জামা থেকে রঙ তুলবেন কীভাবে? দোলের আগেই রইল সহজ টিপস

সামনেই দোল। রঙের উৎসবে মেতে উঠবে সকলে। তবে এর মাঝে চিন্তা একটাই, জামা কাপড়ে রঙ লাগলে পরিষ্কার হবে তো? এই সমস্যারও রয়েছে মুশকিল আসান। কীভাবে করবেন, জেনে নিন কিছু সহজ টিপস।

এক বালতি জলে অল্প ভিনিগার দিন। তার মধ্যে রঙ মাখা পোশাক ভিজিয়ে রাখতে হবে। ভিনিগারের বিকল্প হিসেবে লেবু ব্যবহার করতে পারেন। এছাড়া লেবুর টুকরো সরাসরি হালকা হাতে জামায় ঘষে নিতে পারেন। জামা থেকে রঙ তুলতে বেকিং সোডা কিংবা নুন ও জলের মিশ্রণ ব্যবহার করতে পারেন।

রং খেলার পর যত দ্রুত সম্ভব ঠাণ্ডা জলে জামা ভিজিয়ে দিন। এতেই রঙয়ের প্রথম স্তর উঠে যায়। এরপর জামায় লেগে থাকা বাকি রঙ পরিষ্কার করতে নন ক্লোরিন বিচ ব্যবহার করুন। এই কয়েকটি সহজ পদ্ধতি ব্যবহার করে জামা পরিষ্কার করে ফেলতে পারেন।        

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube