নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে প্রথম এসি লোকাল উদ্বোধনের দিন চরম উত্তেজনা ছড়ালো দমদম স্টেশনে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। শিক্ষা প্রতিমন্ত্রীর নিশানায় রাজ্য সরকার।
রবিবার ছুটির দিন শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এসি লোকালটি শিয়ালদহ থেকে তাঁদের নিয়ে দমদমে আসে। তারপর সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। সেই সময়ই দেখা যায়, INTTUC-র একদল সদস্য হঠাৎ করে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ‘বিজেপি বাংলা বিরোধী’, ‘জয় বাংলা’ স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপর দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় ব্যাপক ধাক্কাধাক্কি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় উত্তপ্ত হয় পরিস্থিতি। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নারী-বিদ্বেষী বলে আক্রমণ শানান শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ ক্ষতি করতে চায় তৃণমূল। তিনি আরও বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুধু মেয়েদের সম্মান নিয়ে খেলতে পারেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

