ইন্ডিগো কে নোটিস অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের

ছবি : ইন্ডিগো বিমান পরিবহণ সংস্থা

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : বেশ কয়েকদিন যাবৎ ইন্ডিগো বিমানের পরিষেবায় গাফিলতির অভিযোগ উঠছে। নিত্য যাত্রীদের অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। এবার নড়েচড়ে বসলো কেন্দ্র। সংস্থার CEO পিটার এলবার্স কে নোটিস পাঠানো হয়েছে।

ইন্ডিগো বিমানে বেশ কয়েকদিন ধরে চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। হাজার হাজার নিত্য যাত্রীদের প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে। কার্যত তারা সরব হলেন এই অভিযোগ জানিয়ে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এবার চিঠি পাঠানো হলো সংস্থাকে। যদিও সংস্থার তরফে পাল্টা দাবি করা হয়েছে তাদের পরিষেবার ৯৫% ই স্বাভাবিক।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার দেশজুড়ে বাতিল করা হয়েছিল সংস্থার তরফে ৮৫০ টি বিমান। রবিবার বেশ কিছু বিমান বাতিল হয়। যে বিমানগুলো চলছে সেগুলো সবই নির্ধারিত সময়ের পরে, দাবি যাত্রীদের। এদিকে সংস্থার তরফে জানানো হয়েছে , আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে। সংস্থার CEO এখনো পর্যন্ত কিছু জানান নি মন্ত্রককে। মন্ত্রকের তরফে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে CEO কি উত্তর দেন সেটাই দেখার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube