কোচবিহারে কর্মসূচী মুখ্যমন্ত্রীর, আগেই জোর বিতর্ক

ছবি : দমদম এয়ারপোর্টে মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজ টাইম ওয়েব ডেস্ক : সোমবার বিকালে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার সভা করার কথা সেখানে। বিকাল চারটে নাগাদ কোচবিহারের রবীন্দ্রভবনে তিনি সভা করবেন।

তবে কোচবিহারে শনিবার অমল রায়ের খুনের ঘটনায় শাসকদলের সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে গোষ্ঠীকোন্দল সামনে আসছে। অমল রায়ের খুনের ঘটনায় নাম জড়িয়েছিল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের। পাল্টা রবীন্দ্রনাথ ঘোষের দাবি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উদয়ন গুহু তার সাথে চক্রান্ত করতে চাইছে। এই খুনের ঘটনায় নাম জড়িয়েছে আইএনটিটিইউসি-র সভাপতি পরিমল বর্মনের ও রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আজিজুল হকের।

এই ঘটনার জেরে সেখানকার শাসকদলের সংগঠন যে মজবুত নয় তা বলা যেতেই পারে। তৃণমূলের জেলা নেতৃত্বের কাছে মৃতের মা ও বাবা আবেদন জানান যেন সোমবারের সভায় মুখ্যমন্ত্রীর সাথে তাদের কথা বলতে দেওয়া হয়। তারা এই ঘটনাটি মুখ্যমন্ত্রীকে জানাতে চান। এই ঘটনার জেরে ভাঙ্গন ধরে সেখানকার তৃণমূলের সংগঠনে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube