দীপাবলি মানেই আলোর উৎসব। তার সাথেই চলে ভুরি ভোজ, মিষ্টিমুখ। সকলে আনন্দ করলেও মিষ্টি থেকে নিজেদের দূরে রাখতে হয় ডায়বেটিক রোগীদের। ফলে তাঁদের আনন্দ কিছুটা ফিকে হয়ে যায়। এই দীপাবলিতে আর মন খারাপ নয়। শরীর প্রতি খেয়াল রেখেই মিষ্টি খেতে পারেন আপনিও। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মিষ্টি আলুর পান্তুয়া।

উপকরণ
মিষ্টি আলু
চিনি
ময়দা
ছোট এলাচ
ঘি
সাদা তেল
বেকিং পাউডার

কীভাবে বানাবেন
প্রথমেই মিষ্টি আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে মিষ্টি আলু, পরিমাণমত ময়দা, বেকিং পাউডার, অল্প ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। এরপর হাতের তালুতে অল্প ঘি লাগিয়ে ছোট ছোট লেচি কেটে নিন। মিষ্টিগুলো গোল কিংবা নিজের পছন্দ মত আকারে তৈরি করতে পারেন।

সাদা তেলে সেগুলি ভেজে নিতে হবে। অন্যদিকে আগে থেকেই চিনির রস তৈরি করে রেখে দিন। তবে রস বানানোর সময় অল্প চিনি ব্যবহার করতে হবে, একথা ভুললে চলবে না। ভাজা পান্তুয়াগুলি একে একে চিনির রসে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন।
পরিবেশনের সময় ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন উপর থেকে। এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মিষ্টি আলুর পান্তুয়া।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

