পুজোর দিনগুলিতে প্যান্ডেল হপিংয়ে বেরোলে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া তো চলেই। এই সময়ে অনেকের বাড়িতেই অতিথির আগমন হয়। বাড়িতেই ভুরিভোজের বন্দোবস্ত হয়। অতিথিদের সারপ্রাইজ দিতে বানিয়ে ফেলতে পারেন একটু আলাদা রকমের রেসিপি।
যারা পাতুরি খেতে ভালোবাসেন, ইলিশ, চিংড়ির পাতুরি নিশ্চয়ই খেয়েছেন বা বানিয়েছেন। এবার বানিয়ে দেখতে পারেন গন্ধরাজ চিকেন পাতুরি। এই রেসিপি বানানো যেমন সহজ, খেতেও সুস্বাদু। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ
চিকেন কিমা
নারকেল বাটা
পোস্ত বাটা
কাঁচা লঙ্কা বাটা
রসুন বাটা
গোলমরিচগুঁড়ো
লেবুর রস
সাদা তেল
নুন
কুমড়ো পাতা
গন্ধরাজ লেবুর পাতা
কীভাবে বানাবেন?
একটি পাত্রে চিকেন কিমা নিয়ে তার মধ্যে রসুন বাটা,
পোস্ত বাটা, নারকেল বাটা, কাঁচালঙ্কা বাটা, ২-৩ টি গন্ধরাজ লেবুর পাতা, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

কুমড়ো পাতাগুলি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে গ্যাসে হালকা আঁচে সেঁকে নিন। এরপর কুমড়ো পাতার মধ্যে চিকেন কিমার মিশ্রণ ঢেলে উপর থেকে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সুতোর সাহায্যে ভালো করে আটকে নিতে হবে।
এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে পাতুরিগুলো দিয়ে অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার গন্ধরাজ চিকেন পাতুরি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

