অপেক্ষা আর কয়েকদিনের। আলোর উৎসবে মেতে উঠবে আট থেকে আশি। এই সময় অনেকেই নিজের পরিবারের সঙ্গে আনন্দ করতে পছন্দ করেন। বাড়িতে অনেক অতিথিদেরও আগমন হয়। তাই খাওয়া-দাওয়ার পাশাপাশি মিষ্টি মুখতো অবশ্যই প্রয়োজন। তবে এবারের দীপাবলিতে (Diwali) বাড়িতেই বানানো মিষ্টি অতিথিদের খাইয়ে চমক দিতে পারেন। কিছু সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পাউরুটির বরফি (Bread Barfi)।

উপকরণ-
পাউরুটি
দুধ
চিনি
মিল্কমেড
কাজুবাদাম(গুঁড়ো)
শুকনো নারকেল
ঘি

কীভাবে বানাবেন?
প্রথম পাউরুটির ধারগুলো কেটে নিয়ে বাকি অংশটি গুঁড়ো করে দুধে ভিজিয়ে রাখতে হবে। কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে শুকনো নারকেল দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর গুঁড়ো কাজু বাদাম ও স্বাদমত চিনি দিয়ে আরও একবার নেড়ে মিল্কমেড দিয়ে দিতে হবে। মিশ্রনটি একটু ড্রাই হলে গ্যাস নিভিয়ে দিন। এবার একটি ছড়ানো পাত্রে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে। সেটি ঠাণ্ডা হয়ে গেলে নিজের পছন্দের আকারে কেটে নিতে হবে। পাউরুটির বরফির উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

