চটজলদি বানিয়ে ফেলুন চিংড়ির ভর্তা, গরম ভাতে খেতে লাগবে অসাধারণ

চিংড়ি মাছ পছন্দ নয় এমন খাদ্যপ্রেমীর সংখ্যা খুব কম। সরষে চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি কিংবা শুধু চিংড়ি মাছ ভাজাই হোক না কেন, সকলেই প্রায় খেয়েছেন। তবে কখনও কি চিংড়ি মাছের ভর্তা খেয়েছেন। এই পদ খেতে যেমন সুস্বাদু, তেমনই কম সময়ে বানিয়ে নেওয়া যায়।

চিংড়ি মাছের ভর্তা বানাতে কী কী উপকরণ লাগবে –

ছোট কিংবা মাঝারি সাইজের চিংড়ি
পেঁয়াজ কুচি
লঙ্কা কুচি
রসুন কুচি
আদা কুচি
সর্ষের তেল
শুকনো লঙ্কা
গোটা জিরে
ধনে গুঁড়ো
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
নুন
চিনি
লেবুর রস

প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে হালকা আঁচে মাছগুলো ভেজে নিতে হবে। এরপর কড়াইতে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মাছের সঙ্গে ভালো করে ভেজে নিন। লাল লাল ভাজা হয়ে গেলে ঠান্ডা করে বেটে নিন। এক্ষেত্রে শিলনোড়া বা মিক্সি ব্যবহার করতে পারেন।

কড়াইতে আবার সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এবার কড়াইতে চিংড়ির পেস্ট দিতে অল্প আঁচে নাড়াচাড়া করতে থাকুন। এরমধ্যেই পরিমাণ মত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদমত নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণ থেকে ভাজা ভাজা গন্ধ বেরোলে উপর থেকে লেবুর রস দিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন চিংড়ির ভর্তা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube