গত সপ্তাহেই শ্রাবণ মাস পড়ে গিয়েছে। আজ, ২২ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই মাসটিকে মহাদেবের প্রিয় মাস হিসেবে বলা হয়। শিবভক্তদের কাছে শ্রাবণ মাস, বিশেষ করে সোমবারের মাহাত্ম্য প্রচুর। অনেকেই এদিন উপোস রেখেছেন। আপনিও কি সেই তালিকায়, তাহলে অবশ্যই মেনে চলুন কিছু নিয়ম।

মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসের সোমবার দিনটিতে উপোস রেখে পুজো দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে সুফল পেতে কিছু নিয়ম মেনে উপোস করা জরুরী। শ্রাবণ মাসের সোমবারে উপোস রাখলে খাদ্য গ্রহণ করা যায় না। তেলে ভাজা, ময়দা, ভাত খাওয়া ঠিক নয়। তবে ফলাহার করা যাবে। এছাড়াও পানীয় যেমন লস্যি, শরবত, ফলের রস পান করতে পারেন। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে উপোস রাখা উচিত।

শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করতে পারেন। তারপর বেল পাতা, দুধ, গঙ্গাজল, মধু ঘি নিবেদন করতে পারেন। প্রচলিত আছে, অবিবাহিত মেয়েরা শ্রাবণ মাসের ব্রত করলে ভালো বর পায়। এছাড়াও স্কন্দপুরান অনুসারে, শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করলে জীবনে সুখ আসে। ইচ্ছে পূরণ হয়। তাই সোমবার দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ( এই তথ্যের সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

