।। মধুরিমা ভৌমিক ।।
এবার বাড়িতেই বানিয়ে নিন ব্যানানা-চকোলেট আইসক্রিম। কম বেশি সকলেই আইসক্রিম খেতে ভালোবাসেন। তবে চকোলেট আইসক্রিম, ভ্যানিলা, বাটার স্কচ আইসক্রিম তো সকলেরই চেনা। এবার নতুন স্বাদের এই আইসক্রিম খেয়ে দেখুন। বাড়িতেই খুব সহজে বানানো যাবে এই আইসক্রিম। কলা আর চকোলেট দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন। জেনে নিন খুব সহজে বানাবেন কীভাবে ?

উপকরণ
(১) পাকা কলা
(২) কোকো পাউডার
(৩) সামান্য নুন
(৪) চিনি
(৫) ক্রিম।

পদ্ধতি:-
২টি আইসক্রিম বানাতে লাগবে ৫টি কলা । এর সঙ্গে কোকো পাউডার আধা কাপ এবং হেভি ক্রিম আধা কাপ। প্রথমে একটি ব্লেন্ডারে সব উপকরণগুলি একসঙ্গে নিন। এবার সেগুলি ব্লেন্ড একটি পেস্ট তৈরি করে নিন। এবার একটি এয়ারটাইট কন্টেনারে ব্লেন্ড করা মিশ্রণটি ঢালুন। তারপর কন্টেনারটি অন্তত ৬-৭ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি ঠান্ডায় জমে গেলেই তৈরি ব্যানানা-চকোলেট আইসক্রিম। এবার সেটা ছোট কাপে স্কুপের আকারে পরিবেশন করুন। আইসক্রিমটি আরও বেশি আকর্ষণীয় করে তুলতে গার্নিশিং-এর জন্য চকোলেট সিরাপ এবং ছোট-ছোট টুকরো করে কলা উপরে সাজিয়ে দিতে পারেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

