বর্ষাকাল মানেই ইলিশ। বাজারে উঠতে শুরু করেছে এই মাছ। ডিম থেকে লেজা- এই মাছের কোনও অংশই বাদ দেওয়া যায় না। ইলিশ মাছ ভাজা, ভাপা, পাতুরি এমন অনেক পদই খেয়েছেন। তবে কখনও কি আম দিয়ে ইলিশ রান্না করেছেন! একবার এই পদ রাঁধলে জিভে লেগে থাকবে। কীভাবে বানাবেন, জেনে নিন-

উপকরণ
ইলিশ মাছ
কাঁচা আম বাটা
কাসুন্দি
টক দই
সর্ষের তেল
কাঁচা লঙ্কা
নারকেল কোরা
কাঁচা লঙ্কা
হলুদ গুঁড়ো
নুন
চিনি

প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ, দই, কাসুন্দি, কাঁচা আম বাটা, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন।
একটি কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ করে নিন। এই সময়েই নারকেল কোরা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিন। মাছগুলো কিছুক্ষণ সেদ্ধ হলে নারকেল ও লঙ্কার বাটা দিয়ে দিন। স্বাদ অনুযায়ী নুন, চিনি দিয়ে কম আঁচে নাড়িয়ে নিন। এরপর সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। কড়াই থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম-ইলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

