।। স্নেহা চক্রবর্তী ।।
তীব্র গরম থেকে মুক্তি দেয় বর্ষাকাল। কিন্তু এই মরশুমে একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়৷ যার মধ্যে অন্যতম পেটের গণ্ডগোল বা বদহজম৷ রেহাই পেতে অনেকেই চিয়া সিডস খাওয়া বাড়িয়ে দেন৷ কিন্তু অনেক সময়েই এতে হিতে বিপরীত হয়। চিয়া সিডস বা চিয়াদানা বেশি খেলে বাড়তে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা৷ কীভাবে এই বীজ খেলে উপকার পাওয়া যাবে, আবার কোষ্ঠকাঠিন্যও হবে না। জেনে নিন!
স্বাস্থ্য নিয়ে সচেতন একালের প্রজন্ম। রোগা হওয়ার জন্য কম-বেশি সব ডায়েটিশিয়ানের প্রেসক্রিপশনেই চিয়া সিডসের দেখা মেলে। শুধু তাই নয়, ডায়েট সচেতন ১৮ থেকে ৪৮ এখন সবারই আস্থা চিয়া সিডসে। কেউ খাচ্ছেন ওজন কমাতে তো কেউ খাচ্ছেন ডায়বিটিস নিয়ন্ত্রণে। কিন্তু সঠিক পরিমাণ ও প্রক্রিয়া না জেনে চিয়া সিডস খাওয়া উচিত নয় বলে দাবি করছেন চিকিৎসকেরা।
তবে কী কী নিয়ম মেনে খাওয়া উচিত চিয়া সিডস? মনে রাখতে হবে চিয়া সিডস খেলে বেশি পরিমাণে জল খাওয়া খুব দরকার। পরিমাণ মতো জল না খেলে চিয়া বীজ হজম হতে চায় না। যদিও, এই বীজ খেলে শরীরে জলের তেষ্টা বাড়ে। ঠিক মতো জল না খেলে বা পরিমাণে কম খেলে হজমের সমস্যা, পেট ব্যথা, গ্যাসের সমস্যা হতে পারে। পরিমাণ না জেনে বেশি চিয়া সিডস খেলে ডায়রিয়াও হতে পারে। চিয়া সিডস ওজন কমাতে বিপুল কার্যকরী। তবে, সঠিক নিয়ম মেনে না খেলে বহু সমস্যারও দেখা দিতে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

