আট থেকে আশি, মাংস খেতে সকলেই ভালবাসেন। মুরগির মাংস প্রায়ই খেয়ে থাকি, ছুটির দিনে কিংবা বিশেষ অনুষ্ঠানে পাতে থাকতে হবে মটন। এবারে বাড়িতে মটন রান্না করতে হলে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু রেসিপি। মটন কষা বা মটন কারির চেনা স্বাদের থেকে অনেকটাই আলাদা হবে এই রেসিপি।

উপকরণ
মটন
সর্ষের তেল
ঘি
আদা বাটা
রসুন বাটা
আদা কুচি
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা
কাজুবাদামের পেস্ট
টক দই
ধনে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
লবঙ্গ
দারুচিনি
গোলমরিচ
কিসমিস
তেজপাতা
এলাচ
নুন
চিনি
লেবু

মাংস ভালো করে ধুয়ে একটি পাত্রে পরিমাণ মত নুন, আদা রসুন বাটা, টক দই দিয়ে মাখিয়ে রাখতে হবে। কমপক্ষে ২ ঘণ্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। তারপর প্রেসার কুকারে ৪-৫ টি সিটি দিয়ে মাংস অর্ধেক সেদ্ধ করে নিন।
এবার কড়াইতে সর্ষের তেল ও ঘি গরম করে তারমধ্যে জিরে, তেজপাতা, গোলমরিচ, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ হালকা সোনালি রং হয়ে গেলে অর্ধেক সেদ্ধ মাংস দিয়ে দিন। এই সময় জল দিতে হবে না। এরপর মাংস থেকে জল বেরোনো পর্যন্ত কষিয়ে নিতে হবে। জল বেরিয়ে গেলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।

আগে একটি বাটিতে টক দই, নুন, লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। মাংসের ঢাকা সরিয়ে এই মিশ্রণটি ঢেলে দিন। অল্প কিছুক্ষণ ফুটিয়ে কিসমিস, কাঁচা লঙ্কা, কাজু বাদামের পেস্ট দিয়ে নাড়িয়ে নিন। এবার ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। তৈরি হয়ে গেল মটন রেজালা। ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন এই মটনের এই সুস্বাদু পদ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

