হেঁশেলের গুরুত্বপূর্ণ সবজি আলু। প্রায় সব রান্নাতেই আলুর ব্যবহার হয়। এছাড়া শুঢুঁ আলু দিয়েই কত কি পদ হয়, ফাস্ট ফুড প্রেমীদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয় আলু দিয়েই। এছাড়া সকালের জল খাবারে আলুর তরকারি হোক কিংবা দুপুরে খাবার পাতে আলু ভাজা বা ঝোলের আলু কিংবা বিকেলে চায়ের সঙ্গে টা হিসেবে আলুর চপ। আমাদের দৈনন্দিন খাদ্যাভাসে আলুর ভূমিকা কার্যত অতুলনীয়। তবে আমরা প্রায় সকলেই আলু কাটার সময় খোসা ডাস্টবিনে ফেলে দিই। জানেন কি, আলুর খোসা দিয়েও বানিয়ে নেওয়া যায় এক সুস্বাদু পদ। কীভাবে বানাবেন, জেনে নিন-

উপকরণ
৩-৪ টে বড় সাইজের আলুর খোসা
সেদ্ধ আলু
টমেটোর কুচি
পেঁয়াজ কুচি
রসুন কুচি
শুকনো লঙ্কা
সর্ষের তেল
নুন

প্রথমে একটি কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা লাল করে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে ধুয়ে রাখা আলুর খোসা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিন। এরপর সেদ্ধ আলু পেস্ট করে কড়াইয়ে দিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে ভালো করে ভেজে নিন। মাখা মাখা হলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আলুর খোসার ভর্তা। গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে লাগবে দারুণ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

