বর্ষায় চিটচিটে ভাব, অস্বস্তি! কী করলে পাবেন সুফল?

।। মধুরিমা ভৌমিক ।।

বর্ষাকালের অন্যতম সমস্যা হল ত্বকের চিটচিটে ভাব। ফেসওয়াশ, ক্রিম কিংবা অন্যান্য প্রসাধনী ব্যবহার করেও এই সমস্যা থেকেই যায়। বাতাসের অত্যধিক আর্দ্রতা এর অন্যতম বড় কারণ। সবসময়েই যেন একটা অস্বস্তি ঘিরে থাকে। এই চিটচিটে অস্বস্তি থেকে মুক্তির উপায় কী?

(১) হালকা পোশাক পরুন

বর্ষাকালে ঠান্ডা ঝোড়ো হাওয়ায় গরম অনুভব না হলেও ঘাম হতেই থাকে। ঘামের কারণে অস্বস্তিও বেশি হয়। মোটা পোশাক পরলে এই অস্বস্তি আরও বেড়ে যেতে পারে। তাই সুতির হালকা পোশাক পরুন। তাতে ত্বকে র‍্যাশ, ঘামাচির ঝুঁকিও কমবে।

(২) ত্বকের যত্ন

সারা বছর যে রুটিন মেনে রূপচর্চা করেন, বর্ষায় সেই রুটিনে বদল আনুন। বর্ষার বাতাস বেশি আর্দ্র। ত্বক অত্যাধিক বেশি শুষ্ক হয়ে পড়ে। ফলে এই সময়ে রূপটান প্রসাধনী ব্যবহার করলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায়। বাড়ে ব্রণর ঝুঁকি। ত্বকের ব্রণ অস্বস্তি দ্বিগুণ করে তুলতে পারে। তাই এই সময়ে ব্রণ হতে দেওয়া যাবে না।

(৩) পরিষ্কার পোশাক পরা

বর্ষার সময় রাস্তায় কাদা-জল বলে একই পোশাক বারবার পরছেন? তবে পোশাকের মায়া ত্যাগ করে নিজের কথা ভাবা জরুরি। ঘামে ভিজে আবার শুকিয়ে যাওয়া পোশাক একবারের বেশি পরলেই ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সংক্রমণের ঝুঁকি থাকে। এই মরশুমে একই পোশাক বেশি দিন পরা একেবারেই ঠিক নয়।

বর্ষাকালে গরম অনুভূত না হলেও অত্যধিক ঘামের কারণে ত্বকের যত্ন প্রয়োজন অনেক বেশি। মেনে চলুন উপরিউক্ত নিয়ম আর সুফল পান হাতেনাতে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube