বিভিন্ন রকম হেয়ার প্রোডাক্টে ছেয়ে গিয়েছে বাজার। চুলের যত্ন কোনটা ছেড়ে কোনটা ব্যবহার করবেন, ঠিক করতে পারছেন না। অনেকেই আবার ঘন ঘন শ্যাম্পু, কন্ডিশনার বদলে ফেলেন। এতে চুলের ক্ষতিই হচ্ছে। চুলের নানা সমস্যা লেগেই থাকে। রুক্ষ-শুষ্ক চুল, খুশকি, চুল পড়া- আরও কত কী! নানা রকম জিনিস ব্যবহার না করে ভরসা রাখুন নারকেল তেলের উপরেই। এই একটা উপাদানেই ফিরে আসবে আপনার চুলের পুষ্টি। জেনে কী কী ভাবে ব্যবহার করবেন!

নারকেল তেল এবং লেবুর রস
যাদের খুশকির সমস্যা আছে তাঁদের জন্য এই হেয়ার মাস্ক বেশ কার্যকর হবে। একটি ছোট বটিতে পরিমাণমত নারকেল তেল নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর চুল ভাগ করে স্ক্যাল্পে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেললেই হবে। লেবুর মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা জীবাণু ও ব্যাকটেরিয়া পরিষ্কার করতে সাহায্য করে।

নারকেল তেল এবং মধু
একটি বাটিতে নারকেল তেল নিয়ে হালকা গরম করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, সরাসরি আগুনে আঁচে তেল গরম করা যাবে না। একটি বাটিতে জল বসিয়ে তার মধ্যে তেলের বাটি বসিয়ে গরম করতে পারেন। তেল গরম হলে তার মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে। স্ক্যাল্প সহ পুরো চুলে মাস্কটি লাগিয়ে ৩০ মিনিটে রেখে ধুয়ে নিন। মধু চুলের আর্দ্রতা ধরে রাখতে ও জেল্লা বাড়াতে বেশ কার্যকরী।

নারকেল তেলের মধ্যে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড থাকে যা স্ক্যাল্প ও চুলের জন্য উপকারী। সপ্তাহে এক-দু’দিন এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

