রবিবার হোক কিংবা ছুটির দিন দুপুরে পাতে মটন না পড়লে খাওয়াটা ঠিক জমে না। এছাড়া বাড়িতে কোনও অনুষ্ঠান হলেও মটন থাকতেই হবে। কষা মাংস বা ঝোল তো সবসময়েই রান্না করেন। এবার বাড়িতে মটন রান্না করতে হলে একটু আলাদা রেসিপি ট্রাই করতে পারেন। রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলতে পারেন মটন রোস্ট। জেনে নিন কীভাবে বানাবেন এই পদ।

উপকরণ
মটন
টক দই
পেঁপে বাটা
পেঁয়াজ কুচি
ময়দা
সর্ষের তেল
বাদাম
কিশমিশ
গরম মশলা

প্রথমে মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। খেয়াল রাখতে হবে মাংসে যেন জল না থাকে। এবার একটি পাত্রে মটনের মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এরপর একে একে নুন, টক দই, পেঁপেবাটা দিয়ে মাখিয়ে কমপক্ষে ২ ঘণ্টা রেখে দিতে হবে।

একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। এরপর ম্যারিনেট করা মাংসতে সামান্য ময়দা ছিটিয়ে অল্প আঁচে ভেজে তুলে নিতে হবে। ওই কড়াইতেই মটন ও ভাঁজা পেঁয়াজ দিয়ে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে এরপর গরম মশলা, বাদাম, কিশমিশ, পরিমাণমত নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। গ্যাস থেকে নামিয়ে ধনে পাতা দিয়ে পরিবেশন করুন মটন রোস্ট।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

