নিরামিষ রান্নায় করুন বাজিমাত, নৈশভোজে পাতে রাখুন দুধ পোলাও

বিশেষ দিনে বা অনুষ্ঠানে অনেক‌ বাড়িতেই নিরামিষ রান্নার চল আছে। এছাড়া একটানা আমিষ খাবার অনেকেই পছন্দ করেন না। কেউ কেউ আবার সপ্তাহে এক-দু’দিন নিরামিষ খায়। কিন্তু রাঁধবেন কী? খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন দুধ পোলাও।

উপকরণ
দেরাদুন চাল
দুধ
কড়াইশুঁটি
মিল্কমেড
স্টার অ্যানিস বা তারা মশলা
কিশমিশ
গোটা গরম মশলা
ঘি
চিনি
নুন

প্রথমেই চাল ভালো করে ধুয়ে কমপক্ষে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। দুধ ফুটিয়ে নেবেন। এবার একটি পাত্রে ২ চামচ ঘি দিয়ে গরম মশলা ও স্টার অ্যানিস ফোড়ন দিতে হবে। গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যেই ভিজিয়ে রাখা চাল জল ঝরিয়ে অল্প অল্প করে দিতে থাকুন। এরপর একে একে কিশমিশ, কড়াইশুঁটি দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ পর ফুটিয়ে রাখা দুধ ও স্বাদমত নুন-চিন দিয়ে অল্প নাড়িয়ে ঢেকে দিন। গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে। কিছু সময়ের মধ্যেই দেখবেন গন্ধ বেরোতে শুরু করবে, ব্যাস তৈরি হয়ে যাবে দুধ পোলাও। গ্যাস থেকে নামিয়ে মিল্ক মেড ছড়িয়ে দিতে হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube