কলাপাতায় পোস্ত! এইভাবে বানিয়ে দেখুন পাতুরি, খেতে লাগবে দারুণ

বাঙালিদের অন্যতম পছন্দের খাবার ‘পাতুরি’। ইলিশ, চিংড়ি, ডিম- কত কিছুর পাতুরি বানানো যায় আজকাল। খেতেও লাগে সুস্বাদু। তবে কখনও পোস্তর পাতুরি খেয়ে দেখেছেন, বাড়িতে বানানো অনেক সহজ, গরম ভাতের পাতে খেতেও লাগবে দারুণ। রইল সহজ রেসিপি।

উপকরণ
পোস্ত
সাদা সর্ষে
নারকেল কুড়নো
সর্ষের তেল
কলাপাতা
কাঁচা লঙ্কা কুচি
ধনে পাতা কুচি
নুন
চিনি

প্রথমেই কলা পাতা ধুয়ে আলাদা করে জল ঝরাতে রেখে দিন। একটি ছোট বাটিতে পোস্ত ও নারকেল কুড়ানো মিক্সিতে জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখে দিন। এবার পোস্ত ও নারকেলের পেস্টের মধ্যে পরিমাণমত নুন, চিনি, সর্ষের তেল, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিন।

এবার কলা পাতা নিয়ে পোস্তর মিশ্রণ রেখে তার উপর একটি কাঁচা লঙ্কা ও সামান্য সর্ষের তেল দিয়ে সুতো দিয়ে বেঁধে নিন। একইভাবে আরও কয়েকটি পাতুরি তৈরি করে নিন। এবার একটি কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে হালকা আঁচে গ্যাসে বসিয়ে দিন। হালকা গরম হলে পাতুরিগুলি রেখে কলাপাতা হালকা কালো হয়ে যাওয়া পর্যন্ত উল্টে-পাল্টে ভেজে নিন। তৈরি হয়ে গেল পোস্তর পাতুরি (Posto Paturi)। খাওয়ার সময় গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube