এপ্রিল মাস থেকে দাবদাহে পুড়ছে রাজ্য। বহু অপেক্ষার পর বৃষ্টির দেখা মিললেও গরম কাটেনি। এসি ছাড়া এক মুহূর্ত চলছে না। এদিকে একটানা এসি চললে বিদ্যুতের বিল বাড়ছে হু হু করে। দোটানায় গরম থেকে বাঁচার কোনও উপায় মিলছে না। এই পরিস্থিতিতে সহজ কিছু নিয়ম মেনে চললেই অনেকটা টাকা বাঁচবে।

এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করুন। বিদ্যুৎ খরচ কম হবে। যে ঘরে এসি থাকবে তার দরজা-জানলা ভালো করে বন্ধ রাখুন। হাওয়া যেন বাইরে বেরোতে না পারে। এতে তাপমাত্রা ওঠানামা করে, যার ফলে বিদ্যুৎ বিল বাড়তে পারে।

এসি চালিয়েই বারবার অন-অফ করবেন না। এরফলে বিদ্যুৎ পোড়ে বেশি। হালকা করে এসি চালিয়ে রাখবেন, তাতে আপনার পকেটের মঙ্গল।

সারা রাত এসি চালানোর প্রয়োজন নেই। নির্দিষ্ট সময় পর এসি বন্ধ করে ফ্যান চালিয়ে রাখুন। ঘর ঠাণ্ডাই থাকবে। একটা সময় পর এসির সার্ভিসিং করাতে ভুলবেন না। অতিরিক্ত ময়লা থাকলে বিদ্যুৎ খরচ বেশি হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

