আগামী কয়েকদিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সতর্কতা রয়েছে বজ্রপাতের। এই পরিস্থিতিতে বাড়ির টিভি-এসি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবেন কীভাবে? মেনে চলুন কয়েকটি সতর্কতা।
ঝড়-বৃষ্টি শুরু হলেই প্রথমেই ঘরের জানলা দরজা বন্ধ করে দিতে হবে। টিভি, ফ্রিজের সুইচ বন্ধ করে দিন। প্লাগ খুলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন। অনেক সময় আর্থিং করা থাকলেও বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আগে থেকে ফোন চার্জ দিয়ে নেবেন। বজ্রপাতের সময় ফোন চার্জিংয়ে থাকলে প্লাগ খুলে দিন। এই সময় কম্পিউটার চালাবেন না। ল্যাপটপ প্লাগ থেকে খুলে নিয়ে চালাতে পারেন।
ঝড়-বৃষ্টি, বজ্রপাতের সময় শুধু টিভি, ফ্রিজ নয় ওয়াইফাই বন্ধ করতেও ভুলবেন না। নাহলে রাউটার খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এইভাবেই সহজ কিছু নিয়ম বা সতর্কতা মেনে চললে বড় বিপদ এড়ানো সম্ভব হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

