দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জেরে ভারী বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে ভিজতে পারে রাজ্যের প্রায় সব জেলাই। এই বৃষ্টিভেজা দিনে বিকেল হলেই মনটা মুখরোচক কিছু খেতে চায়। তবে বৃষ্টির কারণেই বাইরে বেরিয়ে কিনে আনা সম্ভব হয় না। বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মুচমুচে একটি স্ন্যাক্স। দেখে নিন, জিভে জল আনা চিকেন পপকর্ন (Chicken Popcorn) বানাবেন কীভাবে?

উপকরণ
চিকেন ব্রেস্ট
ময়দা
কর্নফ্লাওয়ার
মরিচগুঁড়ো
তেল
আদা বাটা
রসুন বাটা
লঙ্কার গুঁড়ো
বাটার মিল্ক
নুন

চিকেন ব্রেস্টগুলি ছোট কিউব সাইজে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে চিকেন ব্রেস্টের সঙ্গে গুঁড়ো মশলা, আদা-রসুন বাটা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেনেই বাটার মিল্ক দিয়ে মাখিয়ে আরও ১ ঘণ্টা রেখে দিতে হবে। বাটার মিল্ক না থাকলে বিকল্প হিসেব এক কাপ দুধে সামান্য ভিনিগার বা লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অল্প তেল ভালো করে মিশিয়ে নিন। ম্যারিনেট করা চিকেন ব্রেস্টের টুকরো গুলো ময়দায় ভালো করে মাখিয়ে আলাদা পাত্রে তুলে রাখুন। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিন। তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে ময়দায় মাখানো চিকেনের টুকরোগুলো ভেজে তুলে নিন। এরপর সস বা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন চিকেন পপকর্ন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

