তরমুজ দিয়ে তৈরি সুস্বাদু চাটনি, রইল সহজ রেসিপি

গরমকালে তরমুজের চাহিদা প্রচুর। শরীরকে সতেজ রাখতে তরমুজ, তরমুজের জুস প্রায়ই খেয়ে থাকি। তবে খাবার শেষ পাতে কখনও তরমুজের তৈরি চাটনি খেয়েছেন? খেতে যেমন সুস্বাদু, রেসিপিটি তৈরি করাও সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে বানাবেন তরমুজের চাটনি?

উপকরণ
তরমুজের সাদা অংশ
তেঁতুলের পেস্ট
নারকোল কোরা
কাঁচা লঙ্কা
অড়হর ডাল
গোটা সর্ষে
সর্ষের তেল
কারিপাতা
নুন

প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে তরমুজের সাদা অংশ, তেঁতুলের পেস্ট, নারকোল কোরা, কাঁচা লঙ্কা ৩-৪ টি দিয়ে হালকা হাতে নাড়তে থাকুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তরমুজ ও নারকোলের জল বেরোতে শুরু করবে। ওই জল না শুকানো পর্যন্ত নেড়ে যেতে হবে। কড়াই থেকে নামিয়ে সব একসঙ্গে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।

এবার অন্য একটি পাত্র নিয়ে তেল গরম করতে হবে। তার মধ্যে গোটা সর্ষে, কারিপাতা, অল্প অড়হর ডাল দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। ডাল হালকা ভাজা হয়ে এলে ওই পাত্রেই তরমুজের পেস্ট ঢেলে দিন। এরপর স্বাদমত নুন দিয়ে দিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। ২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। ব্যাস তৈরি হয়ে গেল তরমুজের চাটনি।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube