চিকেনের বিভিন্ন রকম পদ আমরা সকলেই খেয়েছি। চিকেন কষা, চিকেনের কাবাব, তন্দুরি, কাটলেট আরও কত কী! একটু চটপটে কিছু খেতে ইচ্ছে করলেই এইগুলোই বানিয়ে নিই কিংবা বাইরে থেকে অর্ডার করি। তবে এবার একটু অন্যকিছু ট্রাই করতে পারেন। ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চিকেন পাতুরি।
উপকরণ
বোনলেস চিকেন
পেঁয়াজ কুচি
রসুন বাটা
লঙ্কা বাটা
লেবুর রস
তেল
চিকেন মশলা
গরম মশলা গুঁড়ো
নুন
কচু পাতা

প্রথমে চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আলাদা করে রেখে দিন। তারপর একটি পাত্রে চিকেন নিয়ে তার মধ্যে রসুন বাটা, লঙ্কা বাটা, লেবুর রস, অল্প পরিমাণ তেল, চিকেন মশলা, গরম মশলা গুঁড়ো, স্বাদমত নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঘণ্টা খানেক রেখে দিতে হবে।

এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কচু কিংবা কলা পাতায় মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। খেয়াল রাখবেন, সুতো যেন খুলে না যায়। এবার একটি কড়াইতে তেল মাখিয়ে পাতায় মোড়ানো মাংস দিয়ে ঢেকে দিতে হবে। পাতাটা ভাজা ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন পাতুরি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

