গরমে চুল পড়ায় নাজেহাল, শসার রসেই হবে মুশকিল আসান

রূপ চর্চায় শসার ব্যবহার অনেকদিন ধরেই হয়ে আসছে। রোদে ট্যান থেকে মুক্তি পেতে হোক কিংবা ব্রণ বা কালো ছোপ দূর করতে শসার রস অত্যন্ত উপকারী। তবে জানেন কি চুল পড়া রুখতেও শসার রস কার্যকারী। শুনতে অবাক লাগলেও নিয়মিত ব্যবহার করলেই সুফল পাবেন হাতেনাতে। কীভাবে ব্যবহার করবেন?

একটি পাত্রে শসার রস, অলিভ অয়েল বা নারকেল তেল, ডিম কিংবা অ্যালভেরা জেল, লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এটি চুলের আগা থেকে ডগা সমানভাবে মেখে নিতে হবে। কমপক্ষে ৩০ মিনিট রেখে ভালো করে চুল ধুয়ে ফেলতে হবে।

শসার রসের সঙ্গে পরিমাণ মত টক দই, নারকেল তেল, মধু মিশিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করে নিন। এবার আঙুলের সাহায্যের চুল ভাগ করে করে ভালো করে মাথায় মেখে নিন। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

শসার মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল ও ভিটামিন রয়েছে, যা চুলকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। শসার মধ্যে সালফার ও পটাশিয়াম থাকে যার ফলে চুল পড়া প্রতিরোধ হয়। চুল পড়ার হাত থেকে বাঁচতে হলে খাওয়া দাওয়ায় কোনও অনিয়ম যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube