রায়তা খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা হয়তো খুব কম। বিরিয়ানির সঙ্গে তো বটেই ভাত বা রুটির সঙ্গেও অনেকে খেতে পছন্দ করেন। শুধু রায়তা তো খেয়েছেন, কখনও চিংড়ির রায়তা খেয়ে দেখেছেন। এই পদটি খেতে যেমন সুস্বাদু শরীরের জন্য বেশ উপকারী। প্রচণ্ড গরমে দুপুরবেলা এই খাবার স্বস্তিই দেবে। বাড়িতেই সহজে বানাতে পারেন। কীভাবে তৈরি করবেন চিংড়ির রায়তা, জেনে নিন।

উপকরণ
ছোট চিংড়ি মাছ
টক দই
শসা
কাসুন্দি
ভিনিগার
নুন
চিনি
জল

প্রথমে ছোট সাইজের চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে অল্প সিদ্ধ করে নিন। এবার একটি পাত্রে টক দই, স্বাদমত নুন, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মনে রাখবেন, যত পরিমাণ চিংড়ি মাছ থাকবে তার দ্বিগুণ পরিমাণ টক দই ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে দই ফেটানোর সময় সামান্য জল দিতে পারেন। এবার সেই দইয়ের মধ্যেই কুচি কিংবা গ্রেট করা শসা, ভাপানো চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে নিন। ব্যাস তৈরি চিংড়ির রায়তা। দুপুরে খাবার পাতে গরম ভাতে পরিবেশন করুন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

