গরমে হালকা রান্নাই মঙ্গল, বানাতে পারেন সজনে-চিচিঙ্গার এই রেসিপি

গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী। এই সময় বেশী মশলাযুক্ত খাবার এড়িয়ে যাওয়াই মঙ্গল। যত হালকা খাবার খাওয়া যায় ততই ভালো। যে সবজিগুলি এখন পাওয়া যায় তা অনেকেরই পছন্দ নয়। তবে এই সবজিগুলো দিয়েই তৈরি কিছু রেসিপি আছে, যা খেতেও সুস্বাদু আবার আপনাদের শরীরে পুষ্টিও যাবে।

সজনের টক

উপকরণ: সজনে ডাটা, সরষের তেল, তেঁতুল, গুড়, হলুদ, সরষে বাটা, পোস্ত বাটা, লঙ্কার গুঁড়ো, নুন।

প্রথমে সজনে ডাটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে সরষে ফোড়ন দিয়ে কেটে রাখা সজনে দিয়ে দিতে হবে। একটা ছোট পাত্রে অল্প জল নিয়ে স্বাদমত লবণ, হলুদ, সরষে বাটা, পোস্ত বাটা, লঙ্কার গুঁড়ো গুলিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। অন্য একটি পাত্রে তেঁতুলের সঙ্গে গুড় মিশিয়ে কড়ায় দিয়ে দিতে হবে। এরপর ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনের টক।

চিচিঙ্গা চিংড়ি

উপকরণ: চিংড়ি মাছ, চিচিঙ্গা, পেঁয়াজ কুচি,হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন।

প্রথমে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছ ভেজে নিতে হবে। সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কুচি করা পেঁয়াজ দিয়ে দিতে হবে। তার মধ্যেই কেটে রাখা চিচিঙ্গা, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিচিঙ্গা চিংড়ি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube