রোদে বেরিয়ে মুখে ট্যান, এই ফেসপ্যাকেই হবে মুশকিল আসান

তাপপ্রবাহ চলছে রাজ্যে। সকাল হতেই প্রখর রোদে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই সময় বাইরে বেরোলে মুখে, হাতে, পায়ে ট্যান পড়ে যায়। ত্বকের জেল্লা নিমেষেই হারিয়ে যায়। ট্যান তুলতে ঘরোয়া উপকরণেই ভরসা রাখতে পারেন। বানিয়ে ফেলুন কয়েকটি সহজ ফেসপ্যাক। নিয়মিত ব্যবহার করলেই ভালো ফল পাবেন।

টক দই ও হলুদ: একটি ছোট পাত্রে ২ চামচ টক দই, এক চিমটে হলুদ গুড়ো মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখের পাশাপাশি হাতে ও পায়েও এই প্যাকটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পরিমাণ বাড়িয়ে নিতে হবে। প্যাকটি অ্যাপ্লাই করে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে দিতে হবে।

মুলতানি মাটি ও আলুর রস: ২ চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মত আলুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ত্বক শুষ্ক হলে অল্প অ্যালোভেরা জেল কিংবা মধু যোগ করে নিতে পারেন। প্যাকটি অ্যাপ্লাই করে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি ট্যানের সাথে ব্রণের সমস্যা থেকেই মুক্তি দেবে।

টমেটো, চালের গুড়ো ও মধু: একটি ছোট পাত্রে টমেটোর রস, চালের গুড়ো, মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ১৫-২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। টমেটোর মধ্যে অ্যাসিডিক উপাদান আছে, যা ট্যান দূর করতে সাহায্য করে। মধু ব্রণর সমস্যা কমায়। চালের গুড়ো প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube