নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহষ্পতিবার চৌড়িচৌড়া স্মরণ করতে গিয়ে মোদিজীর মুখে এল কৃষক আন্দোলনের কথা। এদিন অনুষ্ঠানের সূচনায় তিনি বলেন ‘শুধু থানায় আগুণ লাগানো নয়, ওই ঘটনা দেশবাসীর মনেও আগুণ লাগিয়েছিল’। কৃষক স্বার্থে তাঁর সরকারের বিভিন্ন প্রকল্পের কথা ও কোভিড পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে আর্থিক বৃদ্ধির কথা উল্লেখ করেন। দিল্লির একাধিক সীমানায় দু’মাসেরও বেশি সময় ধরে অবস্থান-আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। তিনটি কৃষক আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ট্র্যাক্টর র্যালি করেছেন প্রজাতন্ত্র দিবসে। কিন্তু তার পরেও অনড় অবস্থান সরকারের। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চৌরিচৌরা আন্দোলনের শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

