ট্রাক্টর মার্চে নিহত কৃষকের পরিবারের সাথে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মার্চ ঘিরে উত্তপ্ত হয়েছিল দিল্লীর পরিস্থিতি। দিল্লীর বিভিন্ন স্থানে কৃষক – পুলিশ বিক্ষোভের জেরে আহত হয় বেশ কয়েকজন। ট্রাক্টর উল্টে মৃত্যু হয় এক কৃষকের। দিল্লী পুলিশের তরফে দাবি করা হয়, এই মৃত্যু নিছকই দুর্ঘটনা। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, ঐ কৃষককে লক্ষ্য করে গুলি চালিয়েছে।  আজ  মৃত কৃষকের পরিবারের সাথে দেখা করতে উত্তরপ্রদেশের রামপুরে যান সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া।

কৃষক পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদের উদ্দ্যেশ্যে সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, নিহত কৃষকের পরিবারের সদস্যরা বিচার বিভাগীয় তদন্ত চান। আমরা কৃষক এবং তাদের পরিবারের সাথে আছি।  সরকার এখনও এই আন্দোলনকে আসল সংগ্রাম হিসাবে চিহ্নিত করতে পারেনি। এর পিছনে কোনও রাজনীতি নেই। এটি আমাদের কৃষকের বেদনা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube