কোথায় হবে আগামী বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেড? জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে পুনর্নিমিত সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে।  সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউর ভূমিপূজনের শেষে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি আরো বলেন, এই সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ হবে আধুনিক ভারতের প্রতীক।

আজ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিম পুরী জানান, আগামী প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউতে।  এ‌টা হবে আধুনিক ভারতের প্রতীক। অনেকেই এর গুরুত্ব বোঝে না। তারা দেশের অগ্রগতি চান না। কোভিডের ভ্যাকসিন নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। সেখানেও আমরা সফল হয়েছি।

৩ কিলোমিটার দীর্ঘ সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ নর্থ ও সাউথ ব্লক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রসারিত এবং এর মধ্যে রাজপথ, সংলগ্ন লন ও খাল, গাছের সারি, বিজয় চক এবং ইন্ডিয়া গেট প্লাজা রয়েছে। এটি মূলত ব্রিটিশ রাজত্বকালে ভাইসরয়ের বাড়িতে যাওয়ার পথ হিসাবে ডিজাইন করা হয়েছিল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube