‌চেনা ভিড়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে মেট্রোয় ‌যাতায়াত

নিউজটাইম ওয়েবডেস্ক : স্বাভাবিক ছন্দে ফিরেছে মেট্রোর ‌যাতায়াত, চেনা ছবিতে ভয়ের লেশমাত্রহীন। বসার জায়গা পেতে রীতিমত দৌ‌ড়োদৌড়ি, ধাক্কাধাক্কি। প্রবীণ নাগরিকদের জায়গাও বেশিরভাগ সময়ই দখলে ‌যাচ্ছে। এহেন পরিস্থিতিতে কেউ ‌যদি কোভিড বিধি মানার কথা বলেন, অনেকেরই মতে সব এখন স্বাভাবিক। তাই দূরত্ব বিধির প্রশ্নই নেই। শিকেয় উঠেছে আসন ছেড়ে বসা। ঠাসাঠাসি করে দাঁড়ানো জীবনের ঝুঁকি নিয়ে চলা। কেন এখনও বসার সিটে ক্রস চিহ্ন, স্বাস্থ্যবিধি কোনভাবেই মানতে নারাজ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে ‌যাত্রীরা কাউন্টারে গিয়ে ‌টোকেন চাইছেন। তাদের দাবি স্বাভাবিক হয়ে গেছে পরিস্থিতি , তাহলে এখনও কেন চালু নয় টোকেন। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube