নিউজটাইম ওয়েবডেস্ক : টলিউডের অন্দরে রাজনৈতিক রং বদলের হাওয়া এখন বেশ জোড়ালো। একুশের বিধানসভা নির্বাচনের আগে সুবিধাভোগী তারকারা ঘাসফুল ছেড়ে পদ্মফুল হাতে তুলে নিয়েছেন। তা নিয়ে একাধিক চর্চাও হয়েছে। আজ ঘাসফুলের পতাকা হাতে নিলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল এবং লাভলি মৈত্র। তৃণমূলে যোগ দিলেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের কন্যা শাওনা খানও।
তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও অভিনেতা সোহম চক্রবর্তীর হাত থেকে দলীয় পতাকা নেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সকলে। তৃণমূলে যোগদান করে অভিনেতা দীপঙ্কর দে বলেন তিনি বেইমান হতে পারবেন না। তিনি শারিরীক অসুস্থার কারণে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না। তার অসুস্থতার সময় মুখ্যমন্ত্রী নিজে অরূপ বিশ্বাসকে দিয়ে তার খোঁজও নেন। বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি তৃণমূলেই থাকবেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

