নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে আদেও কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে কি না তা নিয়ে সংশয় ছিল বহুদিন ধরেই। অবশেষে আপামর বইপ্রেমীদের সেই সন্দেহের অবসান ঘটাল বুক সেলার্স ও পাবলিশার্স গিল্ড। গিল্ড জানিয়ে দিল ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা হতে চলেছে জুলাই মাসে।
করোনার সংক্রমনে এমনিতেই বড়সড় ক্ষতি হয়েছে পাবলিশার্সদের। আমফান সেই ক্ষতি আরো বাড়িয়েছিল। বইমেলায় সেই ক্ষতি বেশ কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ ছিল প্রকাশকদের। কিন্তু করোনার কারনে বইমেলা নিয়ে সংশয় ছিল প্রকাশক থেকে বইপ্রেমী সকলের মনেই। তবে এই মুহুর্তে বেশ কিছুটা কমেছে করোনার সংক্রমন। এসে গিয়েছে ভ্যাকসিনও। তাই পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হতে জুলাইয়ে বইমেলা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে গিল্ড। গতবারের মতোই মেলা হবে সল্টলেক করুনাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

