নিউজটাইম ওয়েবডেস্ক : বাজেটে পেট্রোপন্যের ওপরে চাপানো হয়েছে কৃষি সেস। যার জেরে আকাশ ছোঁয়া পেট্রল ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। যদিও সরকার আশ্বস্ত করেছে এই সেসের ফলে দাম বাড়বে না পেট্রল-ডিজেলের। বাজেটের কয়েকদিনের মধ্যেই এবার রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। এই বৃদ্ধির কারনে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়াল ৭৪৫ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়লেও এই মুহুর্তে বাড়ছে না ভর্তুকিযুক্ত গ্যাসের দাম, ফলে আপাতত কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

