নিউজটাইম ওয়েবডেস্ক : গতকয়েকদিন ধরেই মমতা ব্যানার্জির একের পর এক সভায় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকজন। এর আগে ঠাকুর নগর, পুরুলিয়াতে মেজাজ হারালেও গতকাল আলিপুর দুয়ারে কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ দেখালেও সংযম দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার ২৪ ঘন্টার মধ্যে ফের একবার মেজাজ হারালেন মমতা। গীতাঞ্জলি স্টেডিয়ামে তফশিলি জাতি- উপজাতিদের অনুষ্ঠানে ফের একবার বিক্ষোভ দেখানো হলে মেজাজ হারান তৃণমূল সুপ্রিমো।
রেগে গিয়ে বেশ কিছুক্ষণের জন্য নিজের বক্তৃতা স্থগিত রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বক্তব্য শুরু করে তিনি ফের একবার এই বিক্ষোভের জন্য সিপিআইএম ও বিজেপিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলন, আমার কাজ পছন্দ না হলে ভোট দেবেন না। আমার যা ভোট আছে তাতেই সরকার হয়ে যাবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

