আজই রাজ্য বাজেট পেশ বিধানসভায়

নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবে সরকার। এটি তৃণমূল সরকারের দ্বিতীয় টার্মের শেষ বাজেট। এইবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ হলেও, ‌যেহেতু সামনে নির্বাচন  তাই আগামী তিনমাসের খরচের জন্য আবেদন করবে সরকার। এই প্রক্রিয়াকে ভোট অন অ্যাকাউন্ট বলা হয়। বিকেল ৪টেয় বিধানসভায় পেশ হবে বাজেট।

অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ ফলে তিনি বাজেট পেশ করতে পারবেন না। বাজেট পেশ করবেন খোদ মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে দুপুর ২টোয়  বিধানসভা বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে। এর আগে বাম জমানায় অর্থমন্ত্কী পদত্যাগ করায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিজে বাজেট পেশ করেছেন। তবে অর্থমন্ত্রী বর্তমান এবং অসুস্থতার জন্য মুখ্যমন্ত্রী বাজেট পেশ করছেন এই নজির রাজ্যে প্রথম।

বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম  পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানান, নির্বাচনের প্রাক্কালে নিজের দিকে প্রচার টানতেই এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী। বাম, কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছে তারা এই বাজেট বয়কট করবেন। বিজেপি এখনও প‌র্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কিছু জানায়নি। বাম নেতাদের বক্তব্য অর্থমন্ত্রী অসুস্থ, ফলে মুখ্যমন্ত্রী শুধু ভোট অন অ্যাকাউন্ট টেবিলে লে করে দিলেই পারতেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube