কৃষক আন্দোলন নিয়ে টুইট সচিনের, নে‌টপাড়ায় সমালোচনার বন্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ৭০ দিনব্যাপী আন্দোলন ইতিমধ্যেই সাড়া ফেলেছে বহির্বিশ্বে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন পপ গায়িকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ইতিমধ্যেই এই আন্দোলনকারীদের নিজেদের সমর্থন জানিয়েছেন। এবার বিদেশীদের এই সমর্থনের পরিপ্রেক্ষিতেই নেটপাড়ায় কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছেন কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্দুলকর। তিনি লিখেছেন, ভারতের ব্যাপারে বহিরাগত শক্তির মাথা ঘামোনোর কোনো প্রয়োজন নেই। ভারতের ভালোমন্দ বুঝে নেবে ভারতীয়রাই।

সচিনের এই টুইট পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়েছে। অনেকে সচিনকে সমর্থন করলেও টুইটের জেরে নেটপাড়ায় সমালোচনা কুড়িয়েছেন ক্রিকেটের ঈশ্বর। কেউ লিখেছেন, টেনিস এলবোর পাশাপাশি সচিনের শিরদাঁড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে। আবারল কেউ লিখেছেন, আজ থেকে সচিনে্র ভাবমূর্তি বদলে গেল তাঁর কাছে। প্রসঙ্গত, সচিন ছাড়াও লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, অজয় দেবগনও রিহানাদের টুইট সমর্থন করেননি। এবং তীব্র নিন্দা করে প্রতিক্রিয়া দিয়েছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube