নিউজটাইম ওয়েবডেস্ক : বিতর্ক আর কঙ্গনা রানাওয়াত যেন একে অপরের সমার্থক। প্রতিদিনই নিত্যনতুন বিতর্কে জড়িয়ে সংবাদমাধ্যমের শিরোনামে থাকতে ভালোবাসেন বলিপাড়ার কুইন। গতকাল মার্কিন পপ গায়িকা রিহানাকে ‘পর্ন সিঙ্গার’ বলে ব্যক্তিগত আক্রমণ করেন কঙ্গনা।তার ২৪ ঘন্টার মধ্যেই রিহানাকে সমর্থন করায় তাপসী পান্নুকেও নজির বিহীন ব্যক্তিগত আক্রমণ করলেন কঙ্গনা।
মার্কিন পপ তারকার কৃষক সমর্থনের পোস্ট রিটুইট করে কঙ্গনা তীব্র কটাক্ষ করে লেখেন, কেউ তাদের নিয়ে কোনো কটাক্ষ করছেন না কারন আন্দোলনকারীরা কৃষক নয় সন্ত্রাসবাদী। তারা দেশকে টুকরো টুকরো করতে চায়, যাতে চীন সেই খন্ড খন্ড ভারতকে নিজের উপনিবেশ তৈরি করতে পারে। আমরা তোমাদের মতো নিজের দেশকে বিক্রি করতে পারব না। তারপরেই এক কৃষক আন্দোলনকারীর ভিডিও টুইট করে কুইন লিখলেন, এই সন্ত্রাসবাদী ‘পর্ন সিঙ্গার’ রিহানার বন্ধু। পাশাপাশি কেন কঙ্গনা রিহানাকে কেন ‘পর্ন সিঙ্গার’ তকমা দিয়েছেন কার ব্যাখাও দিয়েছেন সামাজিক মাধ্যমে। কুইন লিখেছেন, শাস্ত্রীয় সংগীত ও প্রকৃত সংগীত ছাড়া এই ধরনের মাধ্যমের শিল্পীরা নিজেদের জনপ্রিয়তা বাড়াবার জন্য যৌনতার আশ্রয় নেয়। নাম না করে রিহানাকেই সমর্থন করে তাপসী টুইট করেন, যদি একটি টুইট একতায় আঘাত করে, সামান্য ঠাট্টা বিশ্বাসের গোড়ায় আঘাত করে, একটা ছবি বা অনুষ্ঠান যদি ধর্মবিশ্বাসে আঘাত করে, তবে সমস্যাটা তোমার। তোমার উচিত নিজের নীতিবোধের পাঠ পড়ার। যারা এ সব বলছে, তাদের আক্রমণ করা নয়। এরপরেই তাপসীকে উদ্দেশ্য করে কটুক্তি করেন কুইন। কঙ্গনা লেখেন, আমি যদি তোর মাকে গালাগাল করি। প্রকাশ্যে সমালোচনা করি। তখন কী তোর বিশ্বাসে আঘাত লাগবে? তখনও তুই নিজের মায়ের প্রতি ভালবাসাকেই দৃঢ় করার চেষ্টা করবি এবং মুখে কিছু বলবি না’।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

